প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম
97
রবিবার ১৯, জুলাই ২০২৬ -- : -- --
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে প্রায় ১২০টি পরিবারের একমাত্র চলাচলের রাস্তা বেড়া দিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে সাবেক জেলা ছাত্রলীগ সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জিএম এবং তার মা ইউনিয়ন যুব মহিলা লীগের সহ-সভাপতি পুটুনি বেগমের বিরুদ্ধে। এই ঘটনায় ৭ জুলাই দৈনিক মুন্সীগঞ্জের কাগজ পত্রিকায় “লৌহজংয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করার অভিযোগ : প্রশাসনের হস্তক্ষেপ দাবি” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার একদিনের মধ্যে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতুর নির্দেশক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান এর নেতৃত্বে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বন্ধ রাস্তার অভিযুক্তদের সাথে আলোচনা করে খুলে দেওয়া হয়েছে এবং উভয়ের বিরোধ মীমাংসা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান।
এসময় তিনি বলেন, পত্রিকায় সংবাদ এবং সোশ্যাল মিডিয়ায় বিষয়টি আমাদের নজরে আসলে ঘটনাস্থলে গিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া ব্যক্তিদের সাথে আলোচনা করে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বিরোধ সংক্রান্ত বিষয় মীমাংসা করা হয়েছে।