রবিবার ১৩, সেপ্টেম্বর ২০২৬

রবিবার ১৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

গজারিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ॥ দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

19

মুন্সীগঞ্জের গজারিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে বালুয়াকান্দি ও ভবেরচর বাসস্ট্যান্ড সমিতি মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালুয়াকান্দি মিয়ামি রেস্টুরেন্টে একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার একত্রে সংরক্ষণ, উন্মুক্তভাবে ডাস্টবিন রাখা এবং বাবুর্চি ও কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা না থাকার অপরাধে মিয়ামী রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ভবেরচর বাসস্ট্যান্ড সমিতি মার্কেটের মুয়াজ স্টোরে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ খাবার স্টোরে রাখার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার নূর-ই-আলম সোহাগ, গজারিয়া উপজেলা ক্যাবের সভাপতি ও গণমাধ্যমকর্মী এস এম নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান, গজারিয়া থানার উপ-পরিদর্শক কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

 

Link copied!