প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম
15
রবিবার ১৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
মুন্সীগঞ্জের গজারিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ঐতিহ্যবাহী গজারিয়া সরকারি মডেল পাইলট স্কুল মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবাসহ মোট ২৭টি ইভেন্টে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি উম্মে হাফসা নাদিয়া। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।