প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম
13
রবিবার ১৩, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
গতকাল সোমবার মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতিসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে সিরাজদিখান উপজেলার মালখনগর ইউনিয়নের নাটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্মুক্ত বৈঠকের আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার তপন চন্দ্র বেপারী এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম ঝর্ণা।
এসময় সভাপতি তার বক্তব্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, নারীর ক্ষমতায়ন, নারীর জন্য গাড়ি, খাল খনন, ডেঙ্গু, হাম-রুবেলা, শিশু ও নারীর অধিকার, পরিবেশ সুরক্ষা, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ, গ্রাম আদালত বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উন্মুক্ত আলোচনা করেন।
অনুষ্ঠানে নাটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকসহ প্রায় শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।