মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬

মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ -- : -- --

আমরা সারাজীবন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছি, আগামীদিনেও তা বজায় থাকবে - কামরুজ্জামান রতন এমপি 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পিএম

35

গজারিয়ায় পূজামন্ডপ পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন
মুন্সীগঞ্জের গজারিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন।
সোমবার বিকেল ৫টার দিকে তিনি উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এসময় পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন, জেলা বিএনপির সদস্য ইসহাক আলী, মাসুদ ফারুক ও আহসান উল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য নাজির শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা বিএনপি নেতা ফিরোজ আলম, যুগ্ম আহ্বায়ক মাসুম মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরিদর্শনকালে মোঃ কামরুজ্জামান রতন এমপি বলেন, “আমরা সারাজীবন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছি, আগামীদিনেও তা বজায় থাকবে। আমরা পরস্পর মিলেমিশে জীবনযাপন করছি। আমাদের এই এলাকায় ধর্মের নামে যদি কেউ অশান্তি করতে চায়, ধর্মের নামে যদি কালিমা লেপন করতে চায়, আমি এটা হতে দেবো না। আপনাদের পাশে ছিলাম, আছি ও ভবিষ্যতেও থাকবো”।
উল্লেখ্য, এ বছর গজারিয়া উপজেলায় বিভিন্ন স্থায়ী মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসব আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে। পূজাকে ঘিরে উপজেলার মন্ডপগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে পূজামন্ডপগুলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি পূজামন্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আয়োজকেরা আশা করছেন, বিগত বছরের মতো এবারও গজারিয়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হবে।

 

Link copied!