মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬

মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ -- : -- --

এমপি ও ডিসির সাথে সৌজন্যসাক্ষাৎ করলেন ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড গ্রহণকারী আরজু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পিএম

28

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ গ্রহণকারী মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর গ্রামের বাসিন্দা আরজু আক্তার মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সঙ্গে সোমবার বেলা ১২টায় সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় যুব উন্নয়ন অধিদপ্তর, মুন্সীগঞ্জের উপ-পরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আরজু আক্তার আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন ক্যাটাগরিতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেন। এ উপলক্ষ্যে তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন। তার এ অর্জন মুন্সীগঞ্জ জেলার জন্য গর্বের ও অনুপ্রেরণার। এ ধরনের স্বীকৃতি তরুণদের আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও উৎসাহিত করবে।

 

Link copied!