প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২১ পিএম
30
বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ -- : -- --
মুন্সীগঞ্জের গজারিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের কদমতলী এলাকায় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতনের সহযোগিতা এবং গজারিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক শফিউল্লাহ দেওয়ান রাসেলের প্রচেষ্টায় গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা, গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ শফিউল্লাহ দেওয়ান রাসেল, উপজেলা যুবদলের সদস্য শহিদ উল্লাহ, গুয়াগাছিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবুল হাসেম, ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি মো. কাউসার, ওয়ার্ডের সভাপতি আব্দুস ছামাদ, জসিম উদ্দিন এবং গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের সদস্য পিয়ারা বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রচেষ্টা ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখাই এ ধরনের উদ্যোগের মূল তাৎপর্য।