বৃহস্পতিবার ১১, জুন ২০২৬

বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ -- : -- --

গজারিয়ায় ঝড়-বজ্রপাতে ব্যাপক ক্ষয়-ক্ষতি ॥ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০১:১৮ পিএম

3

মুন্সীগঞ্জের গজারিয়ার চর বাউশিয়া পশ্চিমকান্দি এলাকায় প্রবল ঝড় ও বজ্রপাতে ব্যাপক ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ে উপড়ে ও ভেঙে পড়েছে অর্ধশতাধিক গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বৈদ্যুতিক খুঁটি। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
ক্ষয়-ক্ষতির খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। এসময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্বে ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার ভূমি ডা. হামিদা মুস্তাফা, বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার, ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান,  বাউশিয়া ইউনিয়নের প্রশাসক প্রস্তাবিত এবাদুল হকসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দ্রুত উপচে পড়া ও ভেঙে পড়া গাছ অপসারণ এবং ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক খুঁটি মেরামতের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ দেন।
এসময় এমপি কামরুজ্জামান রতন বলেন, জনগণের দুর্ভোগ কমাতে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে তিনি স্থানীয় বাসিন্দাদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

 

Link copied!