বৃহস্পতিবার ১১, জুন ২০২৬

বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ -- : -- --

শ্রীনগরে গ্রাম আদালতের জনসচেতনতামূলক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০১:২৫ পিএম

4

মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের আইসিটি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাছিবুর রহমান। উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রাব্বানী সোহেল, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল মিঞা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক, সমাজসেবা অফিসার অনিক রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মো. আরিফ হোসেন, সাবেক সভাপতি মো. আওলাদ হোসেন প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ। 
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলার সমন্বয়কারী মো. মিজানুর রহমান ও জাহাঙ্গীর আলম কর্মশালায় গ্রাম আদালত বিষয়ক বিস্তারিত আলোচনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রকল্পটি সরকার বিভাগের তত্ত্বাবধানে (Activating village courts in Bangladesh) শিরোনামে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। 

Link copied!