প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০১:৩৮ পিএম
3
বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ -- : -- --
মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি ইউনিয়নে অটো স্ট্যান্ড সংস্করণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। জানা যায়, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ থেকে তিন লাখ টাকা এ কাজে বরাদ্দ করা হয়েছে।
গত মঙ্গলবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বালুয়াকান্দি ইউনিয়নের অটো স্ট্যান্ড সংস্করণ কাজের শুভ উদ্বোধন করেন গজারিয়া উপজেলা বিএনপির যুবদলের আহ্বায়ক খন্দকার মোঃ জালাল উদ্দিন রিমু। এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাত্তার মিয়া, গজারিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন সরকার, ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ মোশারফ হোসেন, যুবদলের নেতা মোঃ কামরুল হাসান জিয়া, সুজন, নাসু, লিপুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন অটো, সিএনজি, স্ট্যান্ড ড্রাইভার ও এলাকার জনগণের কথা চিন্তা করে আমরা এই কাজের উদ্যোগ নিয়েছি। এখানে অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হতো এবং পানি জমে থাকতো। এলাকার মানুষ আসা-যাওয়া করতে পারত না। ড্রাইভাররা গাড়ি রাখলে পানিতে ডুবে থাকতো। তাই আমরা এই কাজের উদ্যোগ নিয়েছি। সামনে আরো অনেক কাজ হবে। জনগণের কষ্ট শেষ হবে। বালুয়াকান্দিতে বাসস্ট্যান্ড, পাবলিক টয়লেট ও ফ্লাইওভারে যাত্রী ছাউনি করা হবে ইনশাআল্লাহ।