মঙ্গলবার ২৮, জুলাই ২০২৬

মঙ্গলবার ২৮, জুলাই ২০২৬ -- : -- --

সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০১:৪৩ পিএম

24

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষকদের আধুনিক কৃষি সেবার আওতায় আনতে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা এবং গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম এ জলিল, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ,  উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের তথ্যভিত্তিক সেবা নিশ্চিত করতে কৃষক কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কৃষকরা সহজেই সরকারি ভর্তুকি, প্রণোদনা এবং বিভিন্ন কৃষি সহায়তা পেতে পারবেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে উৎপাদন বাড়ানো সম্ভব হবে।
সভা শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়। এতে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
আয়োজকরা জানান, কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Link copied!