মঙ্গলবার ২৮, জুলাই ২০২৬

মঙ্গলবার ২৮, জুলাই ২০২৬ -- : -- --

টঙ্গীবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০২:১৬ পিএম

15

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে আব্দুল্লাহপুর ইউনিয়নের চৌকিদার বাড়ী এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উত্তর পাইকপাড়া গ্রামের মৃত হোসেন বেপারীর ছেলে মোঃ কামাল হোসেন (৫৫) এবং উত্তর বেতকা গ্রামের আমজাদ সিকদারের ছেলে ও বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান শিকদার রিগ্যান এর চাচাতো ভাই ফজলে রাব্বি সিকদার (২৭)। 
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে টঙ্গীবাড়ী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে তাদেরকে টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের চৌকিদার বাড়ি এলাকার কামাল হোসেনের উঠান থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ফজলে রাব্বি সিকদার টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান শিকদার রিগ্যানের চাচাতো ভাই।
এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহাম্মেদ জানিয়েছেন, মাদক নির্মূলে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Link copied!