প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম
15
মঙ্গলবার ২৮, জুলাই ২০২৬ -- : -- --
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মজীবনে শিক্ষা উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে তার অবদানের স্বীকৃতি হিসেবে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গজারিয়া উপজেলা মাধ্যমিক স্কুল-মাদ্রাসা শিক্ষক সমিতির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গজারিয়া উপজেলা মাধ্যমিক স্কুল-মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি এবং পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ মিয়া সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। হোসেন্দী দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সালাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গজারিয়া মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি রফিকুল ইসলাম নাট্টু এবং সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মোক্তার হোসেন, মাথাভাঙ্গা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল আলিম, বালুয়াকান্দি ড. আব্দুল গাফ্ফার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বশির উল্লাহ, শহীদ নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ, বাঘাইকান্দি কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মইন উদ্দিন আহমেদ, শিমুলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান চৌধুরী, গজারিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতারুজ্জামান বিপুল, গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন সাইদি, গজারিয়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ কুমার শাহ, টেঙ্গারচর রাজিয়া কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গাফফার, ভবেরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহাবুদ্দিন, ভাটেরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ, ইসমানিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, বৈদ্যারগাঁও হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাশন মাঝি, রায়পাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দ্বীন ইসলাম এবং বাউশিয়া এম.এ. আজহার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওয়াজ উদ্দিন। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মো. জাকির হোসেন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে গজারিয়ার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার কর্মনিষ্ঠা ও মানবিক আচরণ দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেনের হাতে ফুলের শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট এবং স্মারক উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসর জীবনের সুখ-সমৃদ্ধি কামনা করেন।