মঙ্গলবার ২৮, জুলাই ২০২৬

মঙ্গলবার ২৮, জুলাই ২০২৬ -- : -- --

ফিফা সভাপতিকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০১:৫৯ পিএম

15

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ আয়োজন ঘিরে দু’জনের ঘনিষ্ঠ সম্পর্কের জেরেই জন্ম নিয়েছে এই নতুন আলোচনা। তবে ইনফান্তিনো নিজে এই পদে আগ্রহী কি না, সেটিও এখনো নিশ্চিত নয়।
২০২৬ বিশ্বকাপ সফলভাবে আয়োজনের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে মুগ্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ চলাকালেই ঘনিষ্ঠ হয়েছে ট্রাম্প ও ইনফান্তিনোর সম্পর্ক। সেই প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র ভিত্তিক এক গণমাধ্যমের দাবি জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ইনফান্তিনোকেই দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প মনে করেন, বিশ্বজুড়ে সম্মানিত একজন সংগঠক ইনফান্তিনো মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে সক্ষম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত ইনফান্তিনোর প্রশংসা করে বলেছেন, ফিফার দুই শতাধিক সদস্য দেশের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার জন্যও যোগ্য করে তুলেছে। যদিও অনেকেরই দাবি, যুক্তরাষ্ট্রের অনুরোধে দলটির স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড পুনর্বিবেচনার ঘটনায় হোয়াইট হাউজের প্রিয়পাত্র করে তুলেছে ইনফান্তিনোকে।
চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে জাতিসংঘের মহাসচিব নির্বাচন। তবে ইনফান্তিনোকে মহাসচিব হতে হলে আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সমর্থন পেতে হবে। এরপর তাকে নিতে হবে সাধারণ পরিষদের অনুমোদনও। যদিও ইনফান্তিনো নিজে এ পদে আগ্রহী কি না, সেটি এখনো স্পষ্ট নয়।
কেননা আগামী বছর হতে যাওয়া ফিফা সভাপতির নির্বাচনেও চতুর্থ মেয়াদের জন্য লড়তে পারেন ইনফান্তিনো। যেখানে পুনর্র্নিবাচিত হলে ২০২৭ নারী বিশ্বকাপ এবং ২০৩০ সালের ঐতিহাসিক ছয় দেশ ও তিন মহাদেশজুড়ে আয়োজিত বিশ্বকাপের প্রস্তুতির নেতৃত্বও দেবেন ইনফান্তিনো।

 

Link copied!