মঙ্গলবার ২৮, জুলাই ২০২৬

মঙ্গলবার ২৮, জুলাই ২০২৬ -- : -- --

ফায়ার সার্ভিসের সহায়তায় লিফটে আটকা মা ও মেয়ে উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম

16

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের একটি লিফটে শিশুকন্যাসহ এক মা আটকা পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে তাদের নিরাপদে উদ্ধার করেন।
গতকাল বুধবার দুপুর সোয়া ২টার দিকে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে খবর আসে যে, কলেজ ভবনের নবম তলায় একটি লিফটে মা ও তার শিশুকন্যা আটকা পড়েছেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করে। অল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও শিশুকন্যাকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দু’জন হলেন- শিশু মরিয়ম হাসনাইন আরিফা (২) এবং তার মা লামিয়া আক্তার মিম (২৪)। তিনি সরকারি হরগঙ্গা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। ক্লাস শেষে শিশুকন্যাকে নিয়ে লিফটে নিচে নামার সময় এ ঘটনা ঘটে।

 

Link copied!