প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পিএম
3
রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --
তরমুজ
গরমের প্রকোপ বাড়তে শুরু করেছে এর মধ্যেই। এই গরমে সুস্থ থাকতে চাইলে তরমুজ খাওয়া চাই নিয়মিত। তরমুজে প্রচুর পরিমাণে পানি থাকে যা ডিহাইড্রেশন থেকে আমাদের রক্ষা করে। পাশাপাশি ভিটামিন এ, সি এবং পটাসিয়াম পাওয়া যায় ফলটি থেকে।
তরমুজে থাকা পানি ও মিনারেল ওজন নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে। এতে থাকা ভিটামিন বি-৬ মানসিক চাপ থেকে মুক্তি দিতে পারে। তরমুজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। সোডিয়াম, পটাসিয়াম, মিনারেল ও কার্বোহাইড্রেটসমৃদ্ধ তরমুজ তাৎক্ষণিক এনার্জি জোগাতে সাহায্য করে। নিয়মিত তরমুজ খেলে ত্বক পরিষ্কার থাকে। ব্রণ ও অতিরিক্ত তেলতেলে ভাব দূর হয়ে ত্বক থাকে প্রাণবন্ত। রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে তরমুজ।