বুধবার ২৯, জুলাই ২০২৬

বুধবার ২৯, জুলাই ২০২৬ -- : -- --

মুন্সীগঞ্জে ফ্যামিলি কার্ড সংক্রান্ত জেলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৩:০০ পিএম

1

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য  মোঃ কামরুজ্জামান রতন। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের বর্তমান অগ্রগতি, উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই, কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ এবং দ্রুত ও স্বচ্ছ উপায়ে কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করে কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। তিনি সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের সুফল প্রকৃত উপকারভোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

 

Link copied!