বুধবার ২৯, জুলাই ২০২৬

বুধবার ২৯, জুলাই ২০২৬ -- : -- --

টঙ্গীবাড়ীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম

2

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসীফ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক, টঙ্গীবাড়ী থানার ওসি (তদন্ত) কাজী মাসুদ রানা, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফ মোঃ মোরতেজা এহসান, আনসার ভিডিপি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, টঙ্গীবাড়ী সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক বাবু পরিতোষ ঘোষ, হাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইকু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বিউটি আক্তার তৃষা, বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ী উপজেলার সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে মাদক, ড্রেজার ও কিশোর অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা জনগণ যদি সচেতন না হই তাহলে প্রশাসনের উপজেলা নিয়ন্ত্রণ কঠিন হবে। 

 

Link copied!