প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম
1
বুধবার ২৯, জুলাই ২০২৬ -- : -- --
মুন্সীগঞ্জের মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর ও বাংলাদেশ নৌ-পুলিশের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, গজারিয়া উপজেলা নৌ-ফাঁড়ির ইনচার্জ সুরজিত কুমারসহ অন্যান্য কর্মকর্তা।
গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে মেঘনা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে প্রায় ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৬টি চায়না দুয়ারি (রিং) জাল জব্দ করা হয়। অভিযান শেষে জব্দকৃত অবৈধ জালগুলো আইনানুগ প্রক্রিয়ায় ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বিচরণ নিশ্চিতকরণ এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। তারা জেলেদের বৈধ উপায়ে মাছ আহরণের আহ্বান জানান এবং মৎস্যসম্পদ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।