বুধবার ২৯, জুলাই ২০২৬

বুধবার ২৯, জুলাই ২০২৬ -- : -- --

টঙ্গীবাড়ীতে শিশুর শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তকে আটক, মামলা শেষে আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম

2

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় এক শিশুর শ্লীলতাহানির অভিযোগে পূর্ণ বাড়ৈ (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি বিশেষ অভিযানে উপজেলার ভোরন্ডা এলাকার একটি বাড়ির দক্ষিণ পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে একই দিন মুন্সীগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত পূর্ণ বাড়ৈ হাসাইল বানারী ইউনিয়নের বানারী গ্রামের জুগেশ বাড়ৈয়ের ছেলে। বর্তমানে তিনি উপজেলার আউটশাহী ইউনিয়নের শিলিমপুর এলাকায় তার ভাগনে সজীব মন্ডলের বাড়িতে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, এক শিশুর শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

Link copied!