বুধবার ২৯, জুলাই ২০২৬

বুধবার ২৯, জুলাই ২০২৬ -- : -- --

গজারিয়ায় দুই মিষ্টির দোকানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৩:২১ পিএম

1

মুন্সীগঞ্জের গজারিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গজারিয়া উপজেলা শাখার সভাপতি ও মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলার  সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারজানা খান এবং গজারিয়া থানার উপ-সহকারী পরিদর্শক রেজাউল করিম। অভিযান চলাকালে উপজেলার বাউশিয়া দাশকান্দি বাজারের লোকনাথ মিষ্টান্ন ভান্ডার ও চন্দন দাস মিষ্টান্ন ভান্ডার পরিদর্শন করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৬ ধারায় ওজনে কারচুপি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং দই-মিষ্টির গায়ে উৎপাদনের তারিখ উল্লেখ না করার মতো বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

Link copied!