প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম
2
বুধবার ২৯, জুলাই ২০২৬ -- : -- --
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মোস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান মাসুদ, গজারিয়া থানার ওসি (তদন্ত) সাব্বির হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক, গজারিয়া উপজেলা সাবেক যুবদলের সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপনসহ উপজেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন বিষয়, উপকারভোগী নির্বাচন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সুষ্ঠু সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এলক্ষ্যে কার্যক্রমের সফল বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।